ফুলকিতে ছোটদের সাহিত্য আসর

ফুলকির সুকুমার শিশু সাধারণ পাঠাগারের আয়োজনে ১৫ মে সকাল ১০টায় ছোটদের সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। ঋতুভিত্তিক আসরের এবারের অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘এসো হে বৈশাখ’। ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য আসরের অতিথি ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পদক কবি ওমর কায়সার।
গান, তথ্যচিত্র প্রদর্শনী ও শিশুদের নির্বাচিত লেখা পাঠের মধ্য দিয়ে জমজমাট হয়ে উঠেছিল আসর। অতিথি কবি ওমর কায়সার শিশুদের লেখা নিয়ে আলোচনা করেন। গল্পের মাধ্যমে সহজ করে তুলে ধরেন সুজনশীল গদ্য ও কবিতা রচনার নানা কৌশল। আসরে ফুলকির শিশুরা ছাড়াও নগরের বিভিন্ন বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি।