ফেনীতে অগ্নিকাণ্ডে চারটি ঘর ভস্মীভূত

ফেনীর ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর গ্রামে গতকাল সোমবার অগ্নিকাণ্ডে একজন প্রবাসীর চারটি ঘর ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া দৌলতপুর গ্রামের মৌলভীবাড়িতে গতকাল দুপুরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় মধ্যপ্রাচ্য-প্রবাসী সাহাব উদ্দিনের আধা-পাকা বসতঘরসহ মোট চারটি ঘর ভস্মীভূত হয়। আগুনে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।