ফেনীর দাগনভূঞায় ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে ধরে পিটিয়েছে গ্রামবাসী। তাদের গুরুতর অবস্থায় পুলিশের কাছে সোপর্দের পর স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ডাকাতির শিকার পরিবারের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার গভীর রাতে ১৫-২০ জনের একটি ডাকাত দল উপজেলার রাজাপুর ইউনিয়নের গনিপুর গ্রামের জহির আহমঞ্চদের বাড়িতে হানা দেয়। তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সবার হাত-পা বেঁধে ফেলে। পরে আলমারি ভেঙে তিন ভরি স্বর্ণালংকার, টাকা, মুঠোফোনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে পালানোর চেষ্টা চালায়। এ সময় পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ এগিয়ে এসে দুজনকে ধরে ফেলে। অন্যরা লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায়।