ফেনীতে বিষাক্ত গ্যাসে মৃত্যু

ফেনী পৌরসভার পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় গতকাল সোমবার একটি বাসভবনের সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে রাসেল (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, জাহান ভবনের সেফটি ট্যাংক পরিষ্কার করতে রাসেল ভেতরে ঢোকেন। কিছুক্ষণ পর তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ট্যাংকের ওপরে ওঠানোর আগেই তাঁর মৃত্যু হয়।