ফেল করায়

এইচএসসি পরীক্ষায় কৃতকার্য না হওয়ায় প্রসেনজিৎ (১৯) নামের তেজগাঁও কলেজের একজন ছাত্র বিষাক্ত পদার্থ পান করে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের ১৬ রাজিয়া সুলতানা রোডে এ ঘটনা ঘটে। প্রসেনজিতের বাবা স্বপন রায় বলেন, পরীক্ষায় পাস করতে না পেরে প্রসেনজিৎ আত্মহত্যা করেছে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে প্রসেনজিৎ সবার ছোট ছিলেন।