ফেল করায় আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় ফেল করার ‘অপমান’ সহ্য করতে না পেরে এক ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার বিকেলে রাউজানের পশ্চিম গুজরা এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রীটির নাম শাঁখা দত্ত (১৬)। সে পশ্চিম গুজরা ইউনিয়নের শ্যামাচরণ উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে স্থানীয় মগদাইর গ্রামের কার্তিক দত্তের মেয়ে।