অমর একুশে উপলক্ষে কিশোরগঞ্জে গতকাল মঙ্গলবার সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন হয়েছে। বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে সংরক্ষিত আসনের সাংসদ দিলারা বেগম ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী এম এ আফজল, বইমেলার আয়োজক কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মো. আক্তার জামীল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আসাদ উল্লাহ প্রমুখ ছিলেন।