আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কঙ্কণ চাকমা, জেলা সির্ভিল সার্জন গোলাম ফারুক ভুঁইয়া, সহকারী কমিশনার ও এনডিসি মো. আরিফুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ। ২১ ফেব্রুয়ারি মেলা শেষ হবে। বইমেলায় ৩০টি স্টল রয়েছে।