ফেনী পৌরসভার ডাক্তারপাড়ার বাসিন্দা বক্তিয়ার রানা (৫৫) গতকাল বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিকেলে এসএসকে সড়কের জহিরিয়া মসজিদে প্রথম ও ফেনী সদর উপজেলার উত্তর চাঁনপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।