দিনাজপুরের নবাবগঞ্জ মডেল বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঞ্চে প্রধান অতিথিসহ ১০ জন উপস্থিত ছিলেন। পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউর রহমান বক্তৃতা শুরু করেছেন। সামনে বসা শত শত শিক্ষার্থী। বৈদ্যুতিক পাখার ব্যবস্থা না থাকায় প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা হাঁসফাঁস করছে। এ অবস্থা দেখে হঠাৎ মঞ্চ থেকে নেমে আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ শিবলী সাদিক। শিক্ষার্থীদের কষ্ট দেখে বক্তব্য বন্ধ করতে বলেন। তাঁর চেষ্টায় রক্ষা পায় শিক্ষার্থীরা।