সিলেটের ফেঞ্চুগঞ্জে মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক বখাটে যুবককে আট মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে সামু আহমদ (২০) নামের ওই যুবককে কারাদণ্ড দেন নির্বাহী হাকিম ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুরে জান্নাত। সামুর বাড়ি ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ে। ওই মাদ্রাসাছাত্রীকে প্রতিদিন সকালবেলা সামু উত্ত্যক্ত করতেন। গতকাল উত্ত্যক্ত করার সময় শিক্ষকেরা সামুকে হাতেনাতে আটক করে।