বগুড়া সদর থানার পুলিশ গত মঙ্গলবার রাতে আকস্মিক অভিযান চালিয়ে ৯৬ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ৯১ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, বগুড়া সদর থানা ও আটটি ফাঁড়ির পুলিশ নিয়ে গঠিত বিশেষ দল কয়েক ভাগে বিভক্ত হয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর পৌর এলাকা ও ১১টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এক যোগে অভিযান চালায়। ভোর পর্যন্ত এ অভিযানে চলে। এতে গ্রেপ্তার হয় ৯৬ জন।