বগুড়ায় শেষ হলো শীতের বই উৎসব

বগুড়ায় গত বুধবার সন্ধ্যায় শেষ হয়েছে শীত উপলক্ষে আয়োজিত বই উৎসব। শহরের উডবার্ন পার্কের শহীদ টিটু মিলনায়তন প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী এ উৎসবকে ঘিরে জমে উঠেছিল লেখক-পাঠকের মিলনমেলা।
রোড থিয়েটার, বগুড়ার আয়োজনে উডবার্ন পার্কের রোমেনা আফাজ মঞ্চে ৮ ফেব্রুয়ারি বিশ্বখ্যাত লেখকদের বই প্রদর্শনী ও বিক্রির মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়। শেষ দিন বুধবার সন্ধ্যায় ছিল ‘বগুড়ার সাহিত্যচর্চার অতীত-বর্তমান’ নিয়ে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে মুক্ত আলোচনা। সবশেষে ছিল আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের সমন্বয়কারী আমির খসরু সেলিম বলেন, লেখক-পাঠকদের মধ্যে সেতুবন্ধ তৈরি এবং বিশ্বসেরা লেখকদের সৃষ্টিকর্ম নবীন-প্রবীণ পাঠকের কাছে তুলে ধরতেই এই উৎসবের আয়োজন করা হয়েছিল।