সংক্ষেপ

বঙ্গবন্ধু স্মরণে সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলার বোর্ড বাজারস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা হয়েছে। উপাচার্য হারুন-অর-রশিদ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভায় আরও বক্তব্য দেন সহ-উপাচার্য আসলাম ভূঁইয়া, অধ্যাপক মুনাজ আহমেদ নূর ও কোষাধ্যক্ষ নোমান উর রশীদ প্রমুখ। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।