বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ গ্রামে বজ্রপাতে আবদুল মালেক (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।দাউদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও গ্রামবাসী সূূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আবদুল মালেক মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি আহত হন। গুরুতর অবস্থায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।