বজ্রপাতে নিহত ২

কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে মো. আলী হোসেন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার মুহুরির ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় একই সময়ে বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকায় পৃথক বজ্রপাতের ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বসতবাড়ির ছাউনি ঠিক করার জন্য আলী হোসেন ও তাঁর স্ত্রী পারভীন আক্তার ঘর থেকে বের হন। এ সময় হঠাৎ বজ্রপাতে আলী হোসেন প্রাণ হারান। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়নের তেলিরচরে বুধবার রাতে শারমিন আক্তার (১৬) নামের এক কিশোরী বজ্রপাতে নিহত হয়েছে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি|