একনজরে

বজ্রপাতে নিহত ৪

যশোরের শার্শা উপজেলার তেশুয়ার বাঁওড়ের পাশে গতকাল রোববার বেলা পৌনে তিনটার দিকে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন বেনাপোল বন্দর এলাকার রঘুনাথপুর গ্রামের সাদ্দাম (২৪), তুহিন (১৬) ও ইমরান (১৩) এবং সরবাংহুদা গ্রামের মফিজুর রহমান (৫০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কয়েকটি গ্রামের ১০-১২ জন লোক তেশুয়ার বাঁওড়ে মাছ ধরতে যান। দুপুরে ওই এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে বাঁওড়ে থাকা চারজনের মৃত্যু হয়।  যশোর অফিস