মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের দেবাই জগৎসী গ্রামে বজ্রপাতে আলমগীর মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে বৃষ্টির সঙ্গে হঠাৎ করে বজ্রপাত শুরু হয়। এ সময় আলমগীরের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মো. আকলু মিয়ার ছেলে। আমতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজিত দাস প্রথম আলোকে বলেন, ‘আমি বজ্রপাতে আলমগীরের মৃত্যুর বিষয়টি এলাকাবাসীর মাধ্যমে শুনেছি৷’ মৌলভীবাজার প্রতিনিধি