পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে গতকাল শুক্রবার সকালে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন বয়রা গ্রামের আবদুর রহমান মোল্লা (৫০) ও বাগ আছলা গ্রামের আবু সাঈদ (৫৫)। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল আটটার দিকে টিপ টিপ বৃষ্টির মধ্যে আবদুর রহমান মোল্লা ফসলের মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান৷ প্রায় একই সময়ে আবু সাঈদ বাড়ি থেকে পাশের মুলাডুলি বাজারে যাওয়ার পথে বজ্রপাতে মারা যান।