কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের রায়খলা গ্রামে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার বিকেলে কৃষক লাল মিয়া (৪৫) ও আ. হাসিম (৭৫) জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে তাঁরা মারা যান।