বদরগঞ্জ ইউএনওর অপসারণ দাবি

রংপুরের বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবেদা গুলশানের সব ধরনের উন্নয়নমূলক সংবাদ বর্জন এবং তাঁর আহ্বানে সভা-সেমিনারে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তাঁরা ইউএনওর দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসদাচরণ ও তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার দুপুরে বদরগঞ্জ প্রেসক্লাবের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে ইউএনওর মুঠোফোনে কল করলেও তিনি ধরেননি।