প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল রোববার পটুয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বিকেলে শহরের শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে এ কর্মসূচি পালন করা হয়। পটুয়াখালী বন্ধুসভার সদস্যরা বিদ্যালয় প্রাঙ্গণে ১১টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল আমিন ও ওবায়েদুল হক গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। বিদ্যালয়ের শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।