বন্ধু বাসন্তী উৎসব

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শ্রীঅঙ্গনে জগদ্বন্ধু সুন্দরের মৌনব্রত ভঙ্গের স্মরণে আজ রোববার থেকে শুরু হচ্ছে তিন দিনের বন্ধু বাসন্তী উৎসব। বিকেলে এ উৎসবের উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এ উৎসবে আলোচনা সভা ও শাস্ত্রীয় সংগীতের আয়োজন রয়েছে। উৎসবে সোমবার সংগীত পরিবেশন করবেন হৈমন্তী শুক্লাসহ ভারতের খ্যাতিমান শিল্পীরা। শেষ দিন মঙ্গলবার বেতার ও টেলিভিশনের শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। ফরিদপুর অফিস|