শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী হারিয়াকোনা গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোরে বন্য হাতির আক্রমণে নেপালিস মৃ (৩৫) নামের এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে। এ সময় হাতির দল পাঁচটি ঘরবাড়ি ভাঙচুর করে। নিহত নেপালিস হারিয়াকোনা গ্রামের সন্দ্বীপ মৃর স্ত্রী।উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ঘন কুয়াশার মধ্যে ১৫-২০টি হাতি আকসিঞ্চকভাবে হারিয়াকোনা গ্রামে আক্রমণ চালায় এবং ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে নেপালিস ঘটনাস্থলেই মারা যান।