রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সাময়িক বরখাস্তের আদেশ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সম্মিলিত নাগরিক ফোরাম। গতকাল সোমবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য দেন সম্মিলিত নাগরিক ফোরামের সভাপতি এম রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাইনুল আহসান।