বরসহ ছয়জনকে জরিমানা

মুন্সিগঞ্জ সদর উপজেলার ডেকরাপাড়া গ্রামে গতকাল রোববার একটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত উপজেলার দাদলাপাড়ার গোবিন্দপুরের বর আবু বক্কর সিদ্দিক (৩৪), সিদ্দিকের বড় ভাই ও চাচা এবং কনের মা ও দুই খালুকে এক হাজার টাকা করে জরিমানা করেন।
আদালতের নির্বাহী হাকিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারাবান তাহুরা জানান, খবর পেয়ে গতকাল দুপুরে বিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়জনকে জরিমানা করা হয়। অভিভাবকেরা বাল্যবিবাহ দেবেন না বলে মুচলেকা দিয়েছেন।