বরিশাল করপোরেশনের প্রধান নির্বাহীকে বদলি

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমারকে বদলির আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বরিশাল থেকে তাঁকে ঢাকায় শিক্ষক নিবন্ধন অধিদপ্তরের সচিব করে বদলি করা হয়েছে। তাঁর পদে নিয়োগ দেওয়া হয়েছে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল বাঢ়ীকে।

গত বুধবার বিকেলে বদলির আদেশসংক্রান্ত চিঠি বরিশাল সিটি করপোরেশনে পৌঁছায়। সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা বলেছেন, করপোরেশনের নিয়োগে অনিয়ম-দুর্নীতি, বিধি ভঙ্গ করে পদোন্নতি দেওয়া এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া রাখাসহ বেশ কিছু কারণে বদলি করা হয়েছে রণজিৎ কুমারকে।