কুমিল্লার বরুড়া উপজেলার ১৬ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা ১০০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মধ্যে ব্যাগ, কাগজ ও কলম বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টায় খোশবাস উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে ওই অনুষ্ঠান হয়। অনলাইন পত্রিকা খোশবাস বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে কলেজের অধ্যক্ষ মো. শাহআলমের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ব্যুরোর উপপ্রকল্প পরিচালক নেয়ামত উল্যা ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম সাইফুল ইসলাম, খোশবাস বার্তার বার্তা সম্পাদক ইউনুস খান। পরে লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতী সংগীত পরিবেশন করে।