বর্ষামঙ্গল উৎসব

বর্ষা কৃষির জন্য নিয়ে আসে মঙ্গলের বারতা। কালের বিবর্তনে চাষাবাদ এখন অনেকখানি আধুনিক যন্ত্রপাতির ওপর নির্ভরশীল হয়ে পড়লেও বর্ষার বিকল্প নেই। বর্ষার এই মঙ্গলরূপের বন্দনার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার লোকায়ন জাদুঘর চত্বরে বর্ষামঙ্গল উৎসব হয়। এতে সভাপতিত্ব করেন লোকায়নের চেয়ারম্যান মুহম্মদ শহীদ উজ জামান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।