বসতঘর ছাই

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী গ্রামে গত শুক্রবার রাত সাতটার দিকে খলিল ঢালীর বসতঘরে আগুন লাগে। স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। খলিল ঢালী জানান, অগ্নিকাণ্ডের সময় তাঁর ছোট মেয়ে ছাড়া কেউ ঘরে ছিল না। বিদ্যুৎ চলে যাওয়ার পর সে কেরোসিনের বাতি জ্বালায়। অসাবধানতাবশত ওই বাতি থেকে বাড়িতে আগুন লাগে।  কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি