কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাজীরপাড়ায় গতকাল শনিবার ভোর পাঁচটায় দেলোয়ার হোসেন নামের একজন কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
দেলোয়ার হোসেন বলেন, আসবাব ও বাড়ির অবকাঠামোসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
স্থানীয় কাউন্সিলর মো. নুর হোসেন বলেন, আগুনে বাড়িটি পুড়ে যাওয়ার পর ওই পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছেন।