বসন্তের দোল পূর্ণিমা

আজ সোমবার দোল পূর্ণিমা। বসন্তের দোল পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা পালন করছেন আবির উৎসব। উৎসবে আবিরের রঙে মেতে উঠেছেন ছোট-বড় সবাই। সবাই যেন ভেসে গেছেন আবিরের রং মাখানো খেলা আর হাসি-আনন্দে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীশ্রী রাধাকৃষ্ণের দোলযাত্রা ও গৌরপূর্ণিমা উৎসব হয়। এ ছাড়া পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজারসহ সারা দেশে এই উৎসব অনুষ্ঠিত হয়।

বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলার অন্যতম উৎসব দোলযাত্রা
বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলার অন্যতম উৎসব দোলযাত্রা
দোল উৎসবে রং খেলায় মেতেছেন তরুণীরা
উৎসবের রঙের ছটা
ফুঁ দিয়ে আবির উড়িয়ে দিচ্ছেন এক নারী
একে অপরকে আবির মাখিয়ে আনন্দ ভাগাভাগি
রঙে রঙিন হলো সবার মন