বাংলাদেশকে বিদ্যুৎ দিতে মনমোহনের অঙ্গীকারকে স্বাগত ত্রিপুরার

ভারতের ত্রিপুরা রাজ্য সরকার বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার ব্যাপারে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে। গত বৃহস্পতিবার রাজ্যটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী এ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ত্রিপুরা কেন্দ্রকে এ বিষয়ে রাজি করাতে অনেক দিন ধরেই চেষ্টা করছিল।
জিতেন্দ্র চৌধুরী বলেন, কেন্দ্রীয় সরকারের সম্মতি পেতে দেরি হলেও এ বিষয়টি দুই প্রতিবেশীর সম্পর্ক আরও জোরদার করতে অবদান রাখবে। টাইমস অব ইন্ডিয়া।