সৌদি আরবে বাংলাদেশি এক ট্যাক্সিচালককে হত্যার অপরাধে গতকাল শুক্রবার সে দেশের নাগরিক ইয়াহিয়া মাজরাশির শিরশ্ছেদ করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, ওই বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করেন ইয়াহিয়া। এ ছাড়া কমপক্ষে ১৪টি সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকায় তাকে দোষী সাব্যস্ত করেন আদালত। ওই সব ডাকাতির ঘটনায় কয়েকজন আহত হওয়ার অভিযোগ রয়েছে। এএফপি।