এ ক ন জ রে

বাংলাদেশি আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের কাছে ভারতীয় সর্দারপাড়া সীমান্ত থেকে গতকাল বুধবার ভোরে সাজু মিয়া নামের বাংলাদেশি এক নাগরিককে আটক করেছে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোরে বাংলাদেশি ১২-১৩ জন গরু ব্যবসায়ী সর্দারপাড়া গ্রামে ভারতীয় ব্যবসায়ীর কাছ থেকে গরু আনতে যান। গরু নিয়ে ফিরে আসার সময় কোচবিহার ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্দা ক্যাম্পের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এ সময় বিএসএফের সদস্যরা সাজুকে আটক করে নিয়ে যান।  পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি