সীমান্তবিরোধ

বাংলাদেশ-ভারত যৌথ জরিপ

বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা সীমান্ত-সংক্রান্ত নানা ধরনের বিরোধ মেটাতে যৌথ জরিপ চালিয়েছেন। গত শুক্রবার ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খবরে এ কথা বলা হয়।
পত্রিকায় বলা হয়, উভয় দেশের কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিনের সীমান্তবিরোধের সমাধান শিগগিরই হবে। হারিয়ে যাওয়া পিলারগুলো আমরা যৌথভাবে শনাক্ত করতে পেরেছি। এগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার ৯৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বোচ্চ দুই হাজার ২১৬ কিলোমিটার, ত্রিপুরার সঙ্গে ৮৫৬ কিলোমিটার, মেঘালয়ের সঙ্গে ৪৪৩ কিলোমিটার, মিজোরামের সঙ্গে ৩১৮ ও আসামের সঙ্গে রয়েছে ২৬২ কিলোমিটার সীমান্ত। এর মধ্যে পাহাড় ও নদীর কারণে অনেক অংশেই কোনো বেড়া নেই।
গত বছরের আগস্টে আগরতলায় ৮২তম সীমান্ত সম্মেলনে জরিপের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সে অনুযায়ী গত সোমবার থেকে বৃহস্পতিবার জরিপকাজ চলে।