বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের ওপর দুই লাখের বেশি গোপনীয় নথিপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, পাকিস্তান, ইরান ও শ্রীলঙ্কা, পূর্ব এশিয়া, ইউরেশিয়া ও যুক্তরাষ্ট্র-সম্পর্কিত দুই লাখ ২০ হাজার গোপন নথিপত্র প্রকাশের প্রক্রিয়ার একটি প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে।সম্প্রতি ভারত ১৯৪৭ পরবর্তী সময়ের ৭০ হাজারের বেশি গোপন নথিপত্র অবমুক্ত করেছে। এসব নথিপত্রের মাধ্যমে ভারতের কূটনীতি ও পররাষ্ট্রবিষয়ক বহু অজানা বিষয় জানা যাবে। বাসস।