৪৪ জেলা ঘুরে তিন সদস্যের একটি বাইসাইকেল ভ্রমণকারী দল গত রোববার সন্ধ্যায় সিলেটে পৌঁছেছে। গত ২১ অক্টোবর ঢাকা থেকে আরোহীরা মুক্তিযুদ্ধ, পরিবেশ ও পর্যটন বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে ৬৪ জেলায় বাইসাইকেলে ভ্রমণের উদ্দেশে রওনা দেন।আরোহীরা গতকাল সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও দেশের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল, জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলালসহ বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। ভ্রমণকারী দলের সদস্যরা হচ্ছেন: দিলীপ চৌধুরী, আঞ্জেলা চৌধুরী ও খন্দকার আহম্মদ আলী। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের সমর্থনে ভ্রমণকারীরা তিনটি বিষয়ে সারা দেশে জনসচেতনতা তৈরি করছেন।