বানরের মাঝে খাবার বিতরণ

এপেক্স ক্লাব অব মাদারীপুরের পক্ষ থেকে গতকাল শুক্রবার মাদারীপুরের চরমুগরিয়া বন্দরে এক হাজার বানরের মাঝে খাদ্য বিতরণ করা হয়।খাদ্যদ্রব্যের মধ্যে ছিল: রুটি, কলা, বাদাম ও বিস্কুট। সার্ভিস প্রোগ্রাম অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারমান পাভেলুর রহমান শফিক খান, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি জসিম উদ্দিন, জাতীয় সেবা পরিচালক কাইয়ুম চৌধুরী ও রুহুল মঈন চৌধুরী। চরমুগরিয়া বন্দরে সহস্রাধিক বানর মানুষের বসতি এলাকায় দীর্ঘদিন ধরে অবস্থান করছে।