বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুসারে ১৮ ও ১৯ মার্চ অনুষ্ঠেয় অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিল গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এতে বলা হয়, এই পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ যথাসময়ে জানানো হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য দিনের মৌখিক পরীক্ষা অপরিবর্তিত থাকবে।