সিলেটের বালাগঞ্জে গত শুক্রবার ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে নয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম পৈলনপুন ইউনিয়নের গলমুকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় যুবকেরা ফুটবল খেলছিল। একপর্যায়ে শেরওয়ানের সঙ্গে শিপন ও ফয়েজের বাগিবতণ্ডা হয়। এর জের ধরে খেলা শেষে শেরওয়ানকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।