বালিয়াকান্দিতে প্রতিমা ভাঙচুর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে একটি কালীমন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামের ভাটুপাড়া কালীমন্দিরে দুর্বৃত্তরা এ ভাঙচুর চালায়। এ ঘটনায় ওই মন্দিরের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সাহা বাদী হয়ে গতকাল বালিয়াকান্দি থানায় মামলা করেছেন।রোববার খবর পেয়ে রাজবাড়ী-২ আসনের সাংসদ মো. জিল্লুর হাকিম, জেলার পুলিশ সুপার (এসপি) রেজাউল হক, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাই রাফিন সরদার ও বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।মামলার সত্যতা নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।