‘হাত ধরেছি আমরা সবাই, বাল্যবিয়ে রুখবো রে ভাই’ স্লোগানে গতকাল বাল্যবিবাহকে ‘না’ বলার শপথ নিয়েছেন কুমিল্লার এনজিও কর্মকর্তারা। গতকাল সকাল ১০টায় নগরের বাদুরতলা এলাকার ওয়াইডব্লিউসিএ স্কুল প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। পরে কুমিল্লা টাউন হল মাঠে বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা দুই হাত উঁচিয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক অধ্যাপক লোকমান হাকিম, ওয়াইডব্লিউসিএর নির্বাহী পরিচালক আইরিন অধিকারী, প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার ও সৃষ্টি সমাজকল্যাণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সালমা আক্তার।