বাল্যবিবাহমুক্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত বলে ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও রাজীব কুমার সরকার। এ সময় অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।