‘অভিভাবকদের সচেতনতার মাধ্যমেই বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা রংপুরের বদরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার খিয়ারপাড়া উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীরা ওই প্রতিযোগিতায় অংশ নেয়। এ প্রতিযোগিতার আয়োজন করে বদরগঞ্জ উপজেলা প্রশাসন ও ব্র্যাক। পরে স্কুলমাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ হয়। ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন, সমন্বিত উন্নয়ন ও অতিদরিদ্র কর্মসূচির পরিচালক আন্না মিনজি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, পরিচালনা কমিটির সভাপতি মকবুল হোসেন।