নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় অজ্ঞাতনামা (৩৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে রূপগঞ্জের তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরনে ছিল কালো প্যান্ট ও খয়েরি রঙের টি শার্ট। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, ঢাকাগামী একটি বাস অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। l