বাস ধরতে দৌড়ঝাঁপ

রাজধানীতে যাতায়াত করতে গণপরিবহন যাঁদের একমাত্র ভরসা, ভোগান্তির যেন শেষ নেই তাঁদের। বিশেষ করে বাসযাত্রীদের ভোগান্তি চরমে। গন্তব্যে পৌঁছাতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয়। বাসে উঠতে যাত্রীদের রীতিমতো যুদ্ধ করতে হয়। বাসের পাদানিতে পা রাখতে জীবনের ঝুঁকিও নিচ্ছেন অনেকে। বাসে উঠতে সাধারণ মানুষের দৌড়ঝাঁপের ছবিগুলো বৃহস্পতিবার দুপুরে ফার্মগেট বাসস্ট্যান্ড এলাকা থেকে তুলেছেন আবদুস সালাম

প্রখর রোদে পদচারী-সেতুর ছায়ায় বাসের জন্য ভিড় করেছেন যাত্রীরা। ছবি: আবদুস সালাম
প্রখর রোদে পদচারী-সেতুর ছায়ায় বাসের জন্য ভিড় করেছেন যাত্রীরা। ছবি: আবদুস সালাম
চলন্ত বাসে উঠতে এভাবেই ঝুঁকি নিতে বাধ্য হন অনেকে। ছবি: আবদুস সালাম
বাসে উঠতে বিপাকে পড়েন এই দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি। ছবি: আবদুস সালাম
বাসে উঠতে যেন প্রতিযোগিতায় নামতে হয়। ছবি: আবদুস সালাম
বাসে উঠতে বিড়ম্বনায় পড়েন বিদেশিরাও। ছবি: আবদুস সালাম
এভাবে বাসে উঠতে গিয়ে অনেক সময় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ছবি: আবদুস সালাম