সব রুটে দূরপাল্লার বিআরটিসির বাস চলাচলের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার বিআরটিএর সভাকক্ষে যানবাহন চলাচলসংক্রান্ত সমন্বয় কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন। তিনি বেসরকারি পরিবহনের বাস চলাচলের জন্য মালিক ও শ্রমিকদের অনুরোধ করেন। সভায় আন্তজেলা পরিবহন চলাচল সুষ্ঠু ও নিরাপদ করার জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়। এ সময় নৌপরিবহন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।