বিআরটিসি বাস ধূমপানমুক্ত ঘোষণা

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সব বাস ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ের সামনে দুটি বাসে ‘ধূমপানমুক্ত পরিবহন’ লেখা স্টিকার লাগিয়ে এ ঘোষণা দেন চেয়ারম্যান মিজানুর রহমান।
বিআরটিসির এই কার্যক্রমে সহযোগিতা করেছে বাংলাদেশ তামাকবিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট। বিজ্ঞপ্তি।