বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৪ আগস্ট বুধবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সায়রুল কবির প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও সরকার পতনের দাবিতে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে এ বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।
প্রায় দুই মাস পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগের বৈঠকটি হয়েছিল গত ৮ জুন।